Hi
তারা আহলুস-সুন্নাহকে দুর্বল করতে পারবে না
ইমাম মুক্ববিল বিন হাদী আল-ওয়াদিয়ী (রাহিমাহুল্লাহ) বলেছেন:
“এই দাওয়াহর শত্রুরা যেন মনে না করে যে তারা এসমস্ত কাজের দ্বারা আমাদেরকে এক মুহূর্তের জন্য দুর্বল করতে পারবে…
কারণ নিশ্চয়ই আল্লাহই সুন্নাহর অনুসারীদের রক্ষা করেন:
“নিশ্চয়ই, আল্লাহ মুমিনদের রক্ষা করেন।” [সূরা আল-হাজ্জ: ৩৮]
“নিশ্চয়ই আমার ওয়ালী [অভিভাবক] হলেন আল্লাহ যিনি কিতাব নাযিল করেছেন এবং তিনিই সৎকর্মশীলদের অভিভাবকত্ব করেন।” [সূরা আল-আ’রাফ: ১৯৬]
আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে ঈমান ও একনিষ্ঠতা বাস্তবায়ন করার তাওফীক্ব দান করেন।”
উৎস: তুহফাতুল মুজীব আলা আস-ইলাতিল হাযির ওয়াল-গারীব (পৃ. ৩৯২)
আল-মাসীহ ইবন মারিয়াম
ইবন তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন:
“আল্লাহ কুরআনের মধ্যে আল-মাসীহকে ‘ইবন মারিয়াম’ বলে সম্বোধন করেছেন যা অন্যান্য নবীদের চেয়ে ব্যতিক্রম এবং এতে দু’টি ফায়দা রয়েছে:
প্রথমত: এর দ্বারা স্পষ্ট হয় যে, তাকে জন্ম দেওয়া হয়েছিল আর আল্লাহ জন্মগ্রহণ করেননি।
এবং দ্বিতীয়ত: মারিয়ামের সঙ্গে তার সংযুক্তি অর্থাৎ তিনি আল্লাহর পুত্র নন বরং তার (মারিয়ামের) পুত্র।”
উৎস: আল-ফাতাওয়া (২/৪৪৯)
দীনের ভিতর অন্ধ অনুসরণ করো না
ইমাম আহমাদ (মৃ. ২৪১ হি) রাহিমাহুল্লাহ বলেছেন:
“তোমার দীনের ভিতর লোকেদের অন্ধ অনুসরণ করো না, কারণ তারা ভুল থেকে নিরাপদ নয়।”
উৎস: শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ কর্তৃক মাজমূ‘ আল-ফাতাওয়া, (২০/২১৩)
Responses